মীরসরাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই এসোসিয়েশনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বুধবার (৪মার্চ) বিকেলে চট্টগ্রামস্থ মীরসরাই ভবনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজুল হক মণি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা ভূঁইয়া। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মোহাম্মদ জাফর উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কামরুল আলম।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর এমডি এম কামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর সামস্ উদ দোহা, এস জোহা চৌধুরী, মেজর মোঃ মেস্তফা, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা এডভোকেট আব্দুল মান্নান, কামরুল হাসান হারুন, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক নুরুল করিম ও ড. মুহম্মদ কামাল উদ্দিন। মিরসরাই এসোসিয়েশন ইউএসএ এর সাবেক সভাপতি মনির আহমদ,রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে গাজী মোঃ নিজাম উদ্দিন, মোঃ আলমগীর।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক বাহার, সহ-সভাপতি ইউনুস ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক বাহার উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন ফরহাদ এবং কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী ও ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে খতমে কোরআন ও মিলাদ মাহফিলে সংগঠনের মরহুম ও প্রয়াত সদস্যগণ, দেশ, জাতি এবং সংগঠনের অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতার মাহফিলে উপস্থিত সদস্য ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন। বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি অধিকতর সুদৃঢ় করে। ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।