বারী ইতালিতে মীরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :
ইতালির বারীতে বসবাসরত মীরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মীরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন, মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে।

বুধবার ( ২৪ ডিসেম্বর) রাতে ভিয়া নিকোলাইয়ে এই আয়োজন করা হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় ও মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারী এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন,এসোসিয়েশনের সহ-সভাপতি:শেখ আবদুল সুমন, গাজী মো. ফারুক হোসেন,সহ-সাধারণ সম্পাদক: চন্দন কুমার দে (জয়) সাংগঠনিক সম্পাদক: রিপন আহাম্মদ,অর্থ সম্পাদক: জামশেদ আলম (মামুন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: কামরুল হাসান (মিঠু),অফিস সম্পাদক: মোশাররফ হোসেন নিপুন, প্রচার সম্পাদক: তৌহিদুল ইসলাম (লাভলু),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম নয়ন, ধর্মীয় সম্পাদক: শাহাদাত হোসেন, মহিলা সম্পাদিকা: সাদিয়া আফরিন।

উল্লেখ্য, ইতালির বারী শহরে বসবাসরত মীরসরাই প্রবাসীদের উদ্যোগে ২০১৮ সালে মীরসরাই এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আমাদের এসোসিয়েশনের মাধ্যমে মীরসরাইয়ের সবাইকে আমরা একসাথে পেয়েছি। আজকে আমরা সদস্য নিবন্ধন, মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন করেছি। সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।