খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বারইয়ারহাটপৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম ভেন্ডার সহ বারইয়ারহাট পৌরসভা এবং মীরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।