মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী। বৃহস্পতিবার (৯ অক্টোবর ) বিকেল ৩টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম এবং পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাস্টার ছালামত উল্লাহ ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর কমিশনার নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম শামসুল হুদা খান সাব, বিএনপি নেতা মাহবুবুল আলম চৌধুরী মানিক, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু এবং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান ভুঁইয়া। মতবিনিময় সভা শেষে প্রধান শিক্ষক দিদারুল আলমের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন আবদুল আউয়াল চৌধুরী।