১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে অশুভ শক্তির ছায়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে – শাহীদুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মূল চিন্তাধারা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। বাংলাদেশী জাতীয়তাবাদ এর মাধ্যমে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী সকল জাতের মানুষ যেমন স্বাধীণতা ভোগ করে তেমনি ভাবে অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে সকল ধর্মের মানুষ স্বাধীণভাবে তাদের ধর্ম পালন করে। বিএনপি সকলের মত প্রকাশের স্বাধীণতা নিয়ে কাজ করে।” এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
বুধবার (২ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় এবং পূজা আয়োজকদের হাতে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “বাংলাদেশের সকল নাগরিকের পরিচয় একটাই— আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। দুর্গা উৎসবে আপনাদের ধর্মীয় চেতনা হলো অসুরকে দমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয়। এই চেতনা আপনারা ধারণ করেন এবং বিশ্বাস করেন। নির্বিঘ্নে আপনাদের উৎসব পালনে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষ নিজেদের ভোট প্রদান করতে পারেনি। সকল নেতিবাচকতা ও অশুভ শক্তিকে পরাজিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি সত্য, সুন্দর, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। দুর্গাপূজার মাধ্যমে যেভাবে অশুভ শক্তিকে দূর করছেন তেমনি ভাবে বাংলাদেশকে অশুভ শক্তির ছায়া থেকে রক্ষা করতে আগামী ফ্রেবুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আপনারদের ভোট কেন্দ্রে যেতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলা উদ্দিন, বিএনপি নেতা শাহরিয়ার, সোহেল, লাতু মেস্ত্রী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল্লাহ, সহ সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক আবু জাফর, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুবদল নেতা মাহমুদুল হক রকি, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন, আজম, সদস্য সচিব কামরুল আলম, যুবদল নেতা আমজাদ বাবু, মেজবাহ উদ্দিন, বিএনপি নেতা নিজাম সওদাগর, সালমান, উপজেলা জাসাসের সদস্য সচিব মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাউছার উদ্দিন বাবু, সাবেক ছাত্রদল নেতা সরোয়ার হোসেন জনি, ছাত্রদলের মিনহাজ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




