মিঠানালা থেকে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
মীরসরাইয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবু জাফরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মিঠানালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাফর মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার আব্দুর রবের পুত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ সালে জাফরের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছিল। সে মামলায় ২০১০ সালে ৮ বছর সশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। সে থেকে জাফর পলাতক ছিল। শুক্রবার ওসি আতিকুর রহমানের নির্দেশে সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম, উপ-পরিদর্শক আবুল কাশেম সহ একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারি পরোয়ানামূলে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী জাফরকে মিঠানালা থেকে গ্রেফতার করা হয়েছে। ২০১০ সালে চাঁদাবাজি মামলায় সাজা হয়। দীর্ঘ সময় ধরে সে পলাতক ছিল। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।